শ্রীমঙ্গল প্রতিনিধি

২০ জুন, ২০১৭ ১৭:১৫

শ্রীমঙ্গলে আব্দুস শহীদ এমপি’র বাসভবনে ব্রিটিশ হাইকমিশনার

ব্রিটিশ হাইকমিশনার এলিসন ব্লেক মঙ্গলবার (২০ জুন) সকালে উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি’র সাথে তার শ্রীমঙ্গলস্থ মিশন রোডের বাসভবনে এক সৌজন্য সাক্ষাত করেন।

এ সময় সরকারের বিভিন্ন উন্নয়ন এবং চা বাগানের শ্রমিকদের জন্য নেয়া সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে দীর্ঘ আলোচনা হয়।

এছাড়া শ্রীমঙ্গল সদর ৩নং ইউনিয়নে প্রধানমন্ত্রীর বিশেষ পাইলট প্রকল্প গৃহহীনদের জন্য ঘর নির্মাণ নিয়ে কথা বলেন ইউনিয়ন চেয়ারম্যান ভানু লাল রায়।

এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোবাশশেরুল ইসলাম, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ কে.এম. নজরুল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অর্ধেন্দু কুমার দেব (বেভুল), উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক এনাম হোসেন চৌধুরী, যুবলীগ সভাপতি বেলায়েত হোসেন, সাধারণ সম্পাদক ছালিক আহমদ, আশিদ্রোন ইউনিয়ন এর মহিলা সদস্য জয়া শর্মা, যুবলীগ নেতা ফুল মিয়া এবং ফয়সল মিয়া প্রমুখ।

ব্রিটিশ হাইকমিশনার শ্রীমঙ্গলের মাগুরছড়া খসিয়া পুঞ্জি পরিদর্শনের উদ্দেশ্যে এক সফরে শ্রীমঙ্গল আগমন করেন। এসময় উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি’র আমন্ত্রণে তিনি এই সৌজন্য সাক্ষাতে মিলিত হন বলে জানা যায়। পরে সিলেটে আয়োজিত এক ইফতার মাহফিলে যোগ দিতে সিলেটের উদ্দেশ্যে যাত্রা করেন ব্রিটিশ হাইকমিশনার।

আপনার মন্তব্য

আলোচিত