২০ জুন, ২০১৭ ২০:৪০
আর্ত মানবতা ও জনকল্যানমূলক উন্নয়নের ব্রত নিয়ে প্রতিষ্ঠিত সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা ইউকে'র উদ্যোগে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে।
মঙ্গলবার (২০ জুন) সকাল ১১টায় উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্থ ৭২০টি পরিবারের মাঝে চাল, ডাল ও সয়াবিন তেল বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে রাণীগঞ্জ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স প্রাঙ্গণে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদ।
তিনি বলেন, চলতি বছরে আগাম বন্যায় ফসলহারা কৃষকসহ অসহায় দরিদ্র পরিবারকে সরকার বিভিন্নভাবে সহায়তা করে যাচ্ছে। তিনি জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা ইউকে'র অর্থায়নে পুরো উপজেলায় বিপুল পরিমাণে ত্রান সামগ্রী বিতরণের উদ্যোগ নেয়ায় উপজেলা উন্নয়ন সংস্থা ইউকে'র সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি অভিনন্দন জানান এবং সংস্থার মহতী কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা ইউকে'র সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহিদের সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা সাংবাদিক মো. আব্দুল হাই এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা ইউকে'র কার্য নির্বাহী কমিটির সদস্য ও জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এবং খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের প্রধান সমন্বয়ক আলহাজ্ব মাহবুবুল হক শেরীন ও রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আনফর উল্ল্যা, রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. ছদরুল ইসলাম, জেলা কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক ফজলু মিয়া, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য মুকিত মিয়া প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য মাহমদ মিয়া, নাজমুল হক, বজলু মিয়া, তেরা মিয়া, ইছরাক আলী, আব্দুল কালাম, মিলাদ মিয়া, আব্দুল জলিল, মহিলা সদস্য রোকসানা বেগম, এলাছি বিবি, আম্বিয়া বেগম প্রমুখ।
একই সংস্থার উদ্যোগে দুপুর ১টায় উপজেলার পাইলগাঁও ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্থ ৯টি ওয়ার্ডের ৭২০টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী হিসাবে চাল, ডাল ও সয়াবিন তেল বিতরণ করা হয়।
পাইলগাঁও বিএন উচ্চ বিদ্যালয় সংলগ্ন একটি মার্কেটে ত্রাণ সামগ্রী বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদ।
জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা ইউকে'র সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহিদের সভাপতিত্বে ও পাইলগাঁও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহান আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা ইউকে'র কার্য নির্বাহী কমিটির সদস্য ও জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এবং খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের প্রধান সমন্বয়ক আলহাজ্ব মাহবুবুল হক শেরীন, পাইলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মখলিছ মিয়া, পাইলগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান আপ্তাব উদ্দিন, দৈনিক ইত্তেফাক ও দৈনিক সবুজ সিলেট পত্রিকার প্রতিনিধি মো. আব্দুল হাই, ইউপি সদস্য অধ্যক্ষ আবু বক্কর মধু প্রমুখ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পাইলগাঁও ইউনিয়ন পরিষদের সদস্য আলাউর রহমান, আলী হোসেন, কানন মিয়া, আলী আকবর, আবুল হোসেন, আলেক উদ্দিন, দুরূদ মিয়া, উপজেলা ছাত্রদল নেতা আব্দাল মিয়া প্রমুখ।
জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা ইউকে'র খাদ্য সামগ্রী বিতরণের প্রধান সমন্বয়ক আলহাজ্ব মাহবুবুল হক শেরীন জানান, আগামীকাল বুধবার জগন্নাথপুর উপজেলার পাটলী ও মীরপুর ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত ১ হাজার ৪শ' ৪০টি পরিবারের মাঝে ত্রাণের চাল, ডাল ও সয়াবিন তেল বিতরণ করা হবে।
জানা গেছে, সংস্থাটি উপজেলার ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়নের সাড়ে ৬ হাজার ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণ হিসাবে চাল, ডাল ও সয়াবিন তেল বিতরণ করা হবে।
আপনার মন্তব্য