বালাগঞ্জ প্রতিনিধি

২০ জুন, ২০১৭ ২০:৫৭

বালাগঞ্জে কৃষকদের মধ্যে গাছের চারা ও কৃষি উপকরণ বিতরণ করেছে উপজেলা প্রশাসন

অকাল বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মধ্যে গাছের চারা ও কৃষি উপকরণ বিতরণ করেছে বালাগঞ্জ উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২০ জুন) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান চৌধুরী বলেছেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। কৃষক ও কৃষিজাত পণ্যের প্রসারের লক্ষে কাজ করে কৃষিতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। প্রত্যেকের বাড়ির আঙ্গিনায় ফলজ ও বনজ বৃক্ষ রোপণ করে দেশকে সমৃদ্ধশালী গড়ে তুলতে সকলের প্রতি আহবান জানান তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রদীপ সিংহের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা চেয়ারম্যান আবদাল মিয়া, ভাইস চেয়ারম্যান সৈয়দ আলী আজগর, অফিসার ইনচার্জ এস এম জালাল উদ্দিন আহমদ, কৃষি কর্মকর্তা আব্দুল মালেক, সিনিয়র মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র বনিক, মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র মণ্ডল, বালাগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মুনিম, আওয়ামীলীগ নেতা জালাল উদ্দিন আহমদ,সমাজসেবী জুনেদ মিয়া, সাংবাদিক রজত দাস ভুলন, শেখ কবিরুল ইসলাম, আইনুর আহমদ রুমন, সচিব রঙ্গেশ দাস, বালাগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নয়ন তালুকদার, মাহবুব আলম তুহিনসহ প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।

আপনার মন্তব্য

আলোচিত