বিশ্বনাথ প্রতিনিধি

২০ জুন, ২০১৭ ২৩:৩৬

কোন ষড়যন্ত্রই দেশের উন্নয়নকে আটকাতে পারবেনা : শফিক চৌধুরী

সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ সরকারের উন্নয়ন দেখে জামায়াত-বিএনপি দিশে হারা। তারা সরকারের ভাবমূর্তি নষ্ট করতে একের পর এক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। কিন্তু জামায়াত-বিএনপির কোন ষড়যন্ত্রই আওয়ামী লীগ সরকারের এ উন্নয়ন অগ্রযাত্রাকে আটকাতে পারবেনা। কারণ আওয়ামী লীগ সরকার দেশ ও দশের উন্নয়নে কাজ করছে।

মঙ্গলবার (২০জুন) বিকেলে চাঁন্দভরাং গ্রামের যুক্তরাজ্য প্রবাসী আতাউর রহমানের অর্থায়নে ও উপজেলা যুবলীগ নেতা কামরুজ্জামান সেবুলের ব্যবস্থাপনায় ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দশঘর ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগ নেতা কামরুজ্জামান সেবুলের উপস্থাপনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক ও দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান আমির আলী, আইন বিষয়ক সম্পাদক শফিক উদ্দিন স্বপন, উপজেলা আওয়ামী লীগ নেতা ফজলু মিয়া, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক আলতাব হোসেন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ, দশঘর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুল মুকিদ, যুবলীগ নেতা ছাদিকুর রহমান সাদ, দশঘর ইউনিয়ন ছাত্রলীগ নেতা জাহিদ মিয়া। আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ছাত্রলীগ নেতা সুহা আহমদ।

ইফতার মাহফিলে এলাকার প্রবীণ মুরব্বী ও প্রাক্তন মেম্বার আঞ্জব আলী, আশক আলী, আপ্তাব আলী, সিলেট জেলা যুবলীগ নেতা কবিরুল ইসলাম কবির, শিক্ষক বাবুল মিয়া, দশঘর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা নাজমুল ইসলাম অপু, দৌলতপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি দবির মিয়া, দশঘর ইউনিয়ন যুবলীগ নেতা আলমগীর হোসেন, এনামুল হক এনাম, কামরুল ইসলাম, রুকন মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত