শ্রীমংগল প্রতিনিধি

১৮ মে, ২০১৫ ১৪:৫৩

শ্রীমঙ্গলে ডাকাতি, সাড়ে ৪ লক্ষ টাকার মালামাল লুট

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শহরের ক্যাথলিক মিশন রোডে ১৭ মে দিবাগত রাত ৩টার সময় পুলেন্দু পালের বাড়িতে এক দুঃসাহসিক ডাকাতি সংঘটিত হয়েছে।

বাসার মালিক পুলেন্দু পাল তার পারিবারিক কাজে ভারতের গয়ায় থাকার সুযোগে ডাকাতরা পুলেন্দু পালের বাসায় প্রবেশ করে।

বাসার দরজার কলাপসিবল গেইটের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে পুলেন্দু পালের স্ত্রীকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে আলমারি ভেঙ্গে নগদ ৫০ হাজার টাকা, ২৫ ভরি রূপা, ৮ ভরি স্বর্ন ও ৩টি মোবাইল সেটসহ প্রায় ৪ লক্ষ ৫০ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

পরদিন সকালে শ্রীমঙ্গল সদর ইউনিয়নের চেয়ারম্যান ভানু লাল রায় ও শ্রীমঙ্গল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 

আপনার মন্তব্য

আলোচিত