১৮ মে, ২০১৫ ২২:৫৩
সিলেট জেলা ও দায়রা জজ আদালত এরিয়ায় ‘সিলেট হাইকোর্ট বেঞ্চ’ স্থাপনের দাবীতে ন্যায্য অধিকার আদায় ও অনিয়ম-দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে গঠিত জাগো বাংলাদেশ সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে ১৮ মে সোমবার দুপুরে সিলেটের জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম এর মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি, বাংলাদেশ সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতি ও আইনমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে বলা হয়েছে- স্বাধীন গণতান্ত্রিক দেশ গণতন্ত্রের বিকাশ, সুশাসন ও দ্রুত উন্নয়নের জন্য আইনের শাসন অপরিহার্য। সে প্রেক্ষিতে বিচার বিভাগ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। হাইকোর্ট বা উচ্চ আদালতে বিচার পাওয়ার জন্য জনসাধারণ উদগ্রীব। কিন্তু অর্থ, দীর্ঘসূত্রতা ও অন্যান্য অসুবিধার জন্য সিলেট বিভাগের বিচারপ্রার্থী জনগণ উচ্চ আদালতের সুবিচার থেকে বঞ্চিত। দেশের জনসংখ্যা বৃদ্ধির হার, অর্থনৈতিক অবস্থা এবং মামলা মোকদ্দমার সংখ্যা বৃদ্ধির ফলে বিচারপ্রার্থী জনগণের স্বার্থ ও মামলায় দীর্ঘসূত্রতা ও আর্থিক সুযোগ সুবিধা বিচেনা করে সিলেটে হাইকোর্ট বেঞ্চ স্থাপন করা আবশ্যক।
১৯৮৪ইং সনে আইনজীবী ও সুশিল সমাজের নেতৃবৃন্দের দাবীর প্রেক্ষিতে সিলেট সহ ঢাকার বাইরে সব কয়টি বিভাগে হাইকোর্ট বেঞ্চ স্থাপিত হয়। সে সময় সিলেট বিভাগের জনগণ আইনী সেবা গ্রহণে আনন্দ উপভোগ করতেন। নিজের এলাকার আইনজীবীদের দিয়ে খুব সহজেই একটি মামলা পরিচালনা করা এবং তা দ্রুত নিষ্পত্তি হওয়াতে মানুষের মনে কোনরূপ কষ্ট ছিলনা। কিন্তু ১৯৯০ইং সনের তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের সময় হাইকোর্টের বেঞ্চ উঠিয়ে নেয়া হয়। যা খুবই দুঃখজনক। বেঞ্চ উঠিয়ে নেয়ায় সিলেটবাসী চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। অনেক টাকা ও সময় নষ্ট করে ঢাকায় গিয়ে আইনজীবী নিয়োগ করা ও হাইকোর্টে বিচার চাওয়া সিলেটিদের কষ্টের যেন অন্ত নেই। একটি তারিখের জন্য ঐ লোকটিকে কমপক্ষে তিনদিন ঢাকায় অবস্থান করতে হয়। সেক্ষেত্রে অনেক টাকা ও সময়ের প্রয়োজন রয়েছে।
সিলেটে হাইকোর্টের বেঞ্চ স্থানের দাবী জানিয়ে ইতিপূর্বে সিলেটের আইনজীবী, ব্যবসায়ী, সুশিল সমাজের নেতৃবৃন্দ সহ আপামর জনসাধারণ বিভিন্ন কর্মসূচী পালন করেছেন। যা সিলেটের স্থানীয় পত্রিকা সহ জাতীয় পত্রিকা সমূহে প্রচারিত হয়েছে। কিন্তু কোনরূপ সুফল পাওয়া যায় নাই বিধায় জাগো বাংলাদেশ সিলেট বিভাগীয় কমিটি সিলেটবাসীর দাবীর সাথে একাত্বতা পোষণ করছে। সিলেটের বিচারপ্রার্থী জনগণ যারা আর্থিক অস্বচ্ছলতার কারণে উচ্চ আদালত হাইকোর্টে বিচার চাইতে পারেন না, তাদের জন্য সুবিচার পাওয়ার স্বার্থে সিলেট জেলা ও দায়রা জজ আদালত এরিয়ায় সিলেট হাইকোর্ট বেঞ্চ স্থাপন এখন সময়ের দাবী। নেতৃবৃন্দ সিলেটে হাইকোর্টের বেঞ্চ স্থাপনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানান।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন জাগো বাংলাদেশ সিলেট বিভাগীয় কমিটির উপদেষ্টা আলহাজ্ব আখলাক আহমদ চৌধুরী, সভাপতি মোঃ আতিকুর রহমান এডভোকেট, সহ-সভাপতি এডভোকেট মোঃ আব্দুল আহাদ, ইয়াওর বখ্ত চৌধুরী, সাধারণ সম্পাদক কবি নূরুদ্দীন রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক তাওহিদ হোসেন রাসেল, সিটি কাউন্সিলর কোহিনুর ইয়াসমিন ঝর্ণা, সাংবাদিক এম. সাইফুর রহমান তালুকদার, সদস্য- হেলাল আহমদ, কালাম হোসেন, আব্দুল খালিক, মোঃ আমিনুর রহমান, মোঃ আব্দুর রব খিজির, আজমল আহমদ রুমন, হাসান বখ্ত চৌধুরী কাওছার প্রমুখ। বিজ্ঞপ্তি
আপনার মন্তব্য