১৯ মে, ২০১৫ ১১:২৪
১৯৬১ সালের ১৯ মে ভারতের আসাম রাজ্যের শিলচরে এগারো জন বাঙালি মায়ের ভাষা রক্ষার জন্য প্রাণ উৎসর্গ করেছিলেন।
বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছিলেন ১১ জন, তারা হলেন- কমলা ভট্টাচার্য (পৃথিবীর এক মাত্র নারী ভাষা শহীদ), শচীন্দ্র পাল, বীরেন্দ্র সূত্রধর, কানাইলাল নিয়োগী, চন্ডিচরন সূত্রধর, সত্যেন্দ্র দেব, হীতেশ বিশ্বাস, কুমুদরঞ্জন দাস, তারিণী দেবনাথ, সুনীল সরকার এবং সুকুমার পুরকায়স্থ।
সেদিনের শহীদদের স্মরণে সিলেটেও শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। মঙ্গলবার সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে উনিশ মে'র শহীদদের প্রতি কথাকলি,নৃত্যশৈলী ও নজরুল পরিষদ শ্রদ্ধা নিবেদন করে।
১৯৬১ সালে ভারতের আসাম প্রাদেশিক সরকার বরাক উপত্যকা (বরাক ভ্যালি)-র কাছাড় জেলার বাঙালি অধ্যুষিত শিলচর, করিমগঞ্জ ও হাইলাকান্দির বাংলাভাষাভাষীদের প্রাণের ভাষা বাংলাকে বাদ দিয়ে শুধু অহমীয়া ভাষাকে রাজ্যের একমাত্র সরকারি ভাষা ঘোষণা দিলে বিক্ষোভে ফেটে পড়ে বাঙালিরা এবং পরে তা আন্দোলনে রূপ নেয়।
উনশ একষট্টির ১৯ মে সকাল-সন্ধ্যা ধর্মঘটের সময় শিলচর রেলওয়ে স্টেশনে রেলপথ অবরোধের সময় আসাম রাইফেলসের একটি ব্যাটালিয়ন বাংলাভাষা আন্দোলন কারীদের প্রতি নির্বিচারে গুলিবর্ষণ করে এবং ১১জন ভাষাসৈনিক ঘটানাস্থলে শহীদ হন এবং আহত হন অর্ধশতাধিক। আসাম রাজ্য সরকার আন্দোলনকারীদের চাপের মুখে শেষ পর্যন্ত বাধ্য হয়েছিল বাংলাকে ২য় রাজ্যভাষা হিসেবে ঘোষণা দিতে।
আপনার মন্তব্য