১৯ মে, ২০১৫ ২০:০২
নিখোঁজের ২দিন পর নিজ বাড়ির পরিত্যক্ত লাকড়ির ঘর থেকে আব্দুল মনাফ (৬০) নামের এক বৃদ্ধ দিনমজুরের লাশ উদ্ধার করেছে সিলেটের বিশ্বনাথ থানা পুলিশ। ৪ সন্তানের জনক নিহত আব্দুল মনাফ উপজেলার খাজাি ইউনিয়নের হরিপুর গ্রামের মৃত জবান আলীর ছেলে। গত শনিবার বিকেলে বাড়ি থেকে বের হলে আর কোন খোঁজ পাওয়া যায়নি। গতকাল মঙ্গলবার সকালে গলায় রশি পেছানো অবস্থায় উদ্ধার করে লাশ ময়না তদন্তের জন্যে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ।
আগেরদিন সোমবার রাতে নিজ বাড়ির লাকড়ির ঘর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। মনাফ হত্যার সঙ্গে জড়িত সন্দেহে গ্রামের লোকজন টিটুর বাবা উস্তার আলী (৪৫) ও ছোটভাই মিন্টুকে (২২) আটক করে পুলিশে সোপর্দ করেছে।
নিহতের স্ত্রী চম্পা বেগমের অভিযোগ পরিকল্পিতভাবে তার স্বামীকে হত্যা করে গলায় রশি দিয়ে রাখা হয়েছে। তিনি বলেন শনিবার থেকে তার স্বামীর খোঁজ পাচ্ছেননা। অবশেষে সোমবার রাতে লাকড়ির ঘরে গিয়ে দেখতে পান গলায় রশি পেছানো তার স্বামীর লাশ বসা অবস্থায় রয়েছে।
চম্পা আরো জানান, একই গ্রামের উস্তার আলীর ছেলে টিটু মিয়া তার স্বামীর নিকট থেকে নিয়ে প্রায় দেড়লাখ টাকা আত্মসাৎ করেছে। এনিয়ে গ্রামের প ায়েতসহ বৈঠকও হয়েছে। ওই টাকা নিয়ে তার স্বামী ও টিটুর মধ্যে কয়েকদিন আগে বাকবিতন্ডাও হয়েছে। ফলে স্ত্রী চম্পার অভিযোগ তার স্বামীকে টিটু শ্বাসরোদ্ধ করে হত্যা করেছে।
এ ব্যাপারে ধানা পুলিশের এসআই দ্বিপন চন্দ্র সরকার ও এসআই কল্লোল আটকের বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন গ্রামের লোকজন পিতা পুত্রকে পুলিশে দিয়ে গেছেন। তবে মনাফকে হত্যা করা হয়েছে কিনা তা ময়না তদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছেনা বলেও তারা জানিয়েছেন।
আপনার মন্তব্য