২০ মে, ২০১৫ ১৩:৩০
মুক্তমনা ও বিজ্ঞানমনস্ক লেখক ও ব্লগার অনন্ত বিজয় হত্যার বিচারের দাবিতে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ করবে সিলেটের নাট্য ও সাংস্কৃতিক সংগঠন নগরনাট। আগামীকাল বৃহস্পতিবার সাড়ে ৩টা থেকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ অনুষ্ঠিত হবে।
আয়োজরা জানান, অনন্ত বিজয় দাসের হত্যাকারীদের গ্রেফতার কিংবা আমাদের নিরাপত্তা যদি দিতে যদি রাষ্ট্র নাপারে তাহলে এই শহরে আমাদের জেলা প্রশাসক দরকার নেই, পুলিশ লাইন্স দরকার নেই এমনকি আবুল মাল আব্দুল মুহিতের ও দরকার নেই।
৮ দিন চলে যাবার পর ও খুনীদের আটক করা কেন সম্ভব হল না তা নিয়েও প্রশ্ন তুলেন আয়োজকরা।
তারা আরো বলেন- কিছুদিন আগে দেখলাম প্রধানমন্ত্রীকে নিয়ে অজ্ঞাতনামা প্রবাসে থাকা এক ছেলে কটুক্তি করেছিল। তার বাড়ি খুঁজে বের করে এবং সেই ছেলের বাবাকে থানায় নিয়ে আসা হয়। কিন্তু কেউ হত্যা হলে,কাউকে ধর্ষণ করা হলে,কোন নারী লাঞ্চিত হলে এইরকম তড়িত এ্যাকশন আমরা দেখতে পাই না।
নগরনাট সভাপতি অরূপ বাউল সিলেটটুডে ২৪ কে বলেন- একের পর এক লাশ পড়ছে। রাজীব, অভিজিৎ,ওয়াশিকুর এবং সর্বশেষ অনন্ত বিজয় দাশকে হত্যা করা হল। আজ ৮ দিন চলে যাবার পর ও কোন আসামি ধরা পড়ে নি। এভাবে আর কত! আমরা হতাশ, আমরা ক্ষুব্ধ। আমরা চাই না এই দেশ ধর্মান্ধদের হোক, এই দেশ জঙ্গীদের হোক। অনতি বিলম্বে খুনীদের গ্রেফতার করা হোক।
এই প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশে নগরনাট ছাড়াও সিলেটের বেশ কয়েকটি সাংস্কৃতিক ও নাট্য সংগঠন অংশগ্রহণ করবে বলে আয়োজকরা জানান।
আপনার মন্তব্য