নিজস্ব প্রতিবেদক

২০ মে, ২০১৫ ১৯:৪১

সিলেটে প্রাক-বাজেট আলোচনা বৃহস্পতিবার

সিলেটে ২০১৫-১৬ অর্থবছরের প্রাক বাজেট আলোচনা আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বৃহস্পতিবার বিকাল ৫টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

আলোচনা সভায় সাংসদ, স্থানীয় সরকার প্রতিনিধি, রাজনীতিবিদ, ব্যবসায়ী, শিল্পপতি, সমাজসেবী, শিক্ষাবিদ, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ, জেলা ও বিভাগীয় অফিস প্রধানগণ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

সিলেটের জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এসব তথ্য জানানো হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত