হবিগঞ্জ প্রতিনিধি

২০ মে, ২০১৫ ২০:৩৮

জেলা কমিউনিটি পুলিশিং কমিটি

‘পুলিশই জনতা-জনতাই পুলিশ’ শ্লোগান নিয়ে হবিগঞ্জ জেলা কমিউনিটি পুলিশিং এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে স্থানীয় জেলা পরিষদ অডিটরিয়াম এই সভার আয়োজন করে হবিগঞ্জ সদর ও শায়েস্তাগঞ্জ থানা। পুলিশ সুপার জয়দেরব কুমার ভদ্রের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৩ আসনের এমপি অ্যাডভোকেট মো. আবু জাহির। বিশেষ অতিথি ছিলেন সিলেটের ডিআইজি মো. মিজানুর রহমান পিপিএম ও জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন।

আলোচনায় অংশ নেন নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী, চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান আবু তাহের, অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলাম, নবীগঞ্জ পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন চৌধুরী, চুনারুঘাট পৌরসভার মেয়র নাজিম উদ্দিন সামছু প্রমূখ।

পরে হবিগঞ্জের সিনিয়র আইনজীবি অ্যাডভোকেট আবুল খায়েরকে আহবায়ক ও নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরীকে সদস্য সচিব করে জেলা কমিউনিটি পুলিশিং এর নতুন কমিটি গঠন করা হয়। জেলার ৪ জন এমপি ও মহিলা এমপিসহ ১৫জন বিশিষ্ট ব্যক্তিকে নিয়ে একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত