২১ মে, ২০১৫ ১২:০৭
সিলেটে বিজিবি’র আন্তঃ রিজিয়ন জুডো প্রতিযোগিতা-২০১৫ বুধবার সম্পন্ন হয়েছে। প্রতিযোগিতায় সরাইল রিজিয়ন ৪ টি স্বর্ণ, ৩ টি রৌপ্য এবং ২ টি তাম্র পদক পেয়ে চ্যাম্পিয়ন এবং চট্টগ্রাম রিজিয়ন ৩ টি স্বর্ণ, ২ টি রৌপ্য এবং ২ তাম্র পদক পেয়ে রানার আপ হওয়ার গৌরব অর্জন করে।
এছাড়াও নং ৮৫০৪৭ সিপাহী অনিক তং চংগা যশোর রিজিয়ন শ্রেষ্ঠ নবীন খেলোয়াড় এবং ৬৪৩৬৪ ল্যাঃ নাঃ মো. কামরুজ্জামান সরাইল রিজিয়ন শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হয়েছে।
বিজিবি সরাইল রিজিয়নের সার্বিক তত্ত্বাবধানে সিলেট সেক্টর এর ব্যবস্থাপনায় ও ৪১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের আয়োজনে পরিচালিত হয়।
বুধবার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উত্তর-পূর্ব রিজিয়ন সরাইল এর রিজিয়ন কমান্ডার অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. লতিফুল হায়দার, এনডিসি, পিএসসি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে সিলেট সেক্টরের সেক্টর কমান্ডার উপ-মহাপরিচালক কর্নেল মো. জামাল মাহমুদ সিদ্দিক, পিএসসি, ৪১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক পরিচালক লেঃ কর্নেল শাহ আলম চৌধুরী, পিবিজিএম, ৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক পরিচালক লেঃ কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিন, পিবিজিএম এবং ৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক পরিচালক লেঃ কর্নেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার, পিএসসি, জি সহ অন্যান্য অফিসার ও সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য