ডেস্ক রিপোর্ট

২২ মে, ২০১৫ ০৮:১৯

নাঈমুর রহমান দুর্জয়কে সিলেট ক্রিকেটার্স এসোসিয়েশনের শুভেচ্ছা

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয় ও বাংলাদেশ ক্রিকেটার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক দেবব্রত পালকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে সিলেট ক্রিকেটার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দ।

সিলেট ক্রিকেটার্স এসোসিয়েশনের সভাপতি রেজাউল করিম নাচন ও সাধারণ সম্পাদক রাজিন সালেহ’র নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দরা বৃহস্পতিবার রাত ৮টায় জেলা ক্রীড়া সংস্থার কনফারেন্স হলে তাদেরকে শুভেচ্ছা জানান।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও সিলেট বিভাগীয় ক্রিড়া সংস্থার  সাধারণ সম্পাদক শফিউল আলম নাদেল, সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ও সিলেট জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন সেলিম, সিলেট ক্রিড়া লেখক সমিতির সাধারণ সম্পাদক মান্না চৌধুরী। 

আপনার মন্তব্য

আলোচিত