২৩ মে, ২০১৫ ১২:৪৫
মাধবপুর উপজেলার রামনগর এলাকা থেকে ২শ ১২ কেজি ভারতীয় কিসমিস ও ৩৮ কেজি জিরা জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি।
গত বৃহস্পতিবার মধ্য রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজেন্দ্রপুর বর্ডার আউট পোস্ট এর অধিনায়ক নায়েক সুবেদার মিজবা’র নেতৃত্বে বিজিবি’র একদল জোয়ান এই মালামাল জব্দ করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরকারবারীরা পালিয়ে যায়।
বিজিবি ৫৫ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল সাজ্জাদ হোসেন জানান, জব্দকৃত মালামালের মূল্য ১ লক্ষ ২৫ হাজার টাকা।
আপনার মন্তব্য