সিলেটটুডে ডেস্ক

২৩ মে, ২০১৫ ২১:৫৪

অনন্তের হত্যাকারীদের গ্রেফতার দাবিতে ২৬ মে প্রগতিশীল রাজনৈতিক জোটের বিক্ষোভ মিছিল

বিজ্ঞান মনস্ক লেখক অনন্ত বিজয় দাস এর হত্যাকরীদের গ্রেফতার ও বিচারের দাবীতে সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শনিবার বিকাল ৫টায় জেলা ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে প্রগতিশীল ছাত্র ও যুব সংগঠন সমূহের সাথে মতবিনিময় সভা শেষে সিলেটে প্রগতিশীল রাজনৈতিক দল সমূহের নেতৃবৃন্দ আগামী ২৬ মে সিলেট নগরীতে মঙ্গলবার বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দিয়েছেন।

সভায় নেতৃবৃন্দ এখনও অনন্ত বিজয় দাশের হত্যাকারীদের গ্রেফতার  না করায় প্রশাসনের প্রতি তীব্র নিন্দা জানিয়ে অনতিবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবী জানান।
৬ মে বিকাল সাড়ে ৪টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সিলেটের প্রগতিশীল রাজনৈতিক দলের নেতাকর্মী, মুক্তিযোদ্ধা সংসদ, সংস্কৃতি কর্মী, নাট্য কর্মী, ছাত্র-যুবক, মুক্তিযুদ্ধের পক্ষের সর্বস্তরের জনতাকে বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশগ্রহণ করার আহ্বান জানান তারা।

গণতন্ত্রি পার্টির কেন্দ্রীয় সভাপতি ব্যারিস্টার আরশ আলীর সভাপতিত্বে ও ওয়ার্কার্স পার্টির জেলা সম্পাদক কমরেড সিকন্দর আলীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সাম্যবাদী দলের কেন্দ্রীয় পলিট ব্যুরো সদস্য ও জেলার সম্পাদক ধীরেন সিংহ, ওয়ার্কার্স পার্টির জেলার সভাপতি আবুল হোসেন, সিপিবি জেলার সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন সুমন, জাসদ জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কে কিবরিয়া, বাসদ সিলেট জেলার সমন্বয়ক আবু জাফর, বাসদ (মার্কসবাদী) জেলা নেতা এডভোকেট হুমায়ুন রশীদ সুয়েব, জাতীয় যুব জোট নেতা শ্রীকান্ত ভট্টাচার্য্য, যুব ইউনিয়ন জেলার সভাপতি খায়রুল হাসান, যুব মৈত্রীর জেলার সাধারণ সম্পাদক ইউসুফ আহমদ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট সিলেট মহানগর সভাপতি রেজাউর রহমান রানা, ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সভাপতি শহীদুজ্জামান পাপলু, ছাত্রফ্রন্ট মহানগরের সভাপতি পাপ্পু চন্দ, ছাত্র ইউনিয়ন শাবিপ্রবির সভাপতি শ্রীকান্ত শর্মা, ছাত্রমৈত্রী মহানগর সভাপতি স্বপন দাস, ছাত্র ইউনিয়ন জেলার সাধারণ সম্পাদক সপ্তর্ষী দাস প্রমুখ।  


আপনার মন্তব্য

আলোচিত