২৪ মে, ২০১৫ ১৬:০৩
সুনামগঞ্জ শুরু হয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি ‘র (বিআরটিএ) আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে পেশাজীবি মোটরযান চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষে দু দিনের কর্মশালা।
রোববার সকালে শহিদ আবুল হোসেন মিলনায়তন (বিডি হলে) কর্মশালায় অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট ড, আহমেদ উল্লাহ,র সভাপতিত্বে উদ্ভোদনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা প্রশাসক শেক রফিকুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার হারুন অর রশিদ, ঢাকা বিআরটিএ,র এক্সিডেন্ট ডাটা এনালিষ্ট এবিএম আবু বক্কও সিদ্দিক, বিআরটিএ ও উপ পরিচালক (ইঞ্জি.) মো আব্দুল মোমেন, বিআরটিএ সুনামগঞ্জ পরিদর্শক জিল্লুর রহমান, ডেপুটি সিভিল সার্জন ডা: নাসির উদ্দিন প্রমুখ।
কর্মশালায় বক্তারা বলেন, সুনামগঞ্জের চালকদের আরো দক্ষ ও সচেসত হতে এই কর্মশালা বিরাট অবদান রাখবে। ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে। চালকরা একটু সচেতন হলেই দুর্ঘটনা এড়ানো সম্ভব। গাড়ি চালানোর সময় কোন অবস্থাতেই মোবাইল ফোনে যাদে কথা না বলেন সে ব্যাপারে সতর্ক থাকার আহবান জানান। জেলার চারটি দুর্ঘটনা প্রবন স্থান রয়েছে এগুলোতে চালকরা যাতে সতর্কতা অবলম্বন করতে পারেন তাই বড় করে সাইন বোর্ড লাগানোর ব্যাবস্থা করা হচ্ছে। সাইট করে রাস্তার পাশে যানবাহন দার করিয়ে যাত্রি ওঠানামা করালে সরুস্থানে যানজন হবেনা।
জেলার বিভিন্ন স্থানের দু শতাধিক চালক এ কর্মশালায় অংশ নেন। সোমবার বিকেলে তা শেষ হবে।
আপনার মন্তব্য