২৫ মে, ২০১৫ ১৩:১৭
সোমবার সকাল ১১টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ রনিখাই ইউনিয়েনের বাউরাবিল গ্রামে অভিযান চালিয়ে ৭০১ বোতল মাদকসহ এক আসামীকে গ্রেফতার করেছে র্যাব।
গ্রেফতারকৃত মো. কাউছার আহম্মদ (২০) কোম্পানীগঞ্জ উপজেলার পাঁদারগাঁও গ্রামের বাসিন্দা মৃত আব্দুল সোবাহানের ছেলে।
আটক হবার পর কাউছারের কাছ থেকে ৯০ বোতল এসি ব্লাক হুইস্কি, ৪২৫ অফিসার্স চয়েস, ৯৩ বোতল ব্লু রিবেন্ট ট্যাংগো, ৯৩ বোতল ম্যাকডুয়েল সহ সাতশ বোতল মাদক উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে্ন র্যাব কর্মকর্তা।
আপনার মন্তব্য