২৭ মে, ২০১৫ ১১:১৯
দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের টেংরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির এক শিক্ষার্থীর সাথে যৌন হয়রানী মুলক অসাদাচারণের দায়ে এক দোকানিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে টেংরাটিলা-শান্তিপুরগ্রামের পয়েন্টে জামাল উদ্দিনের দোকানে কেনাকাটা করতে গেলে এ ঘটনাটি ঘটে।
আটককৃত জামাল (৩৫) সুরমা ইউনিয়নের কইয়াজুড়ি গ্রামের আবু তাহেরের পুত্র।
দোয়ারাবাজার থানার ওসি সেলিম নেওয়াজ বলেন, ওই শিক্ষার্থী দোকানে গেলে দোকানি জামাল উদ্দিন তাকে জড়িয়ে ধরে টানা হেঁচড়া করে। খবর পেয়ে মেয়ের অভিভাবকরা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করা হয়।
আপনার মন্তব্য