হবিগঞ্জ প্রতিনিধি

২৭ মে, ২০১৫ ১৩:৪০

চুনারুঘাটে কমলা চাষীদেরকে আশার প্রশিক্ষণ

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার আশা-নরপতি স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০ জন কমলা চাষীকে প্রশিক্ষণ দিচ্ছে এনজিও আশা।

কমলা চাষী সহায়তা প্রকল্পের আওতায় গতকাল ২ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অবসরপ্রাপ্ত ডিরেক্টর ও বর্তমান আশার ডিরেক্টর (এগ্রি) কৃষিবিদ এম এ সালাম।

বিশেষ অতিথি ছিলেন আশার ডিডি মোঃ হামিদুল ইসলাম, চুনারুঘাট পৌরসভার মেয়র নাজিম উদ্দিন, আশা-নরপতি স্বাস্থ্য কমপ্লেক্সের এডমিনিস্ট্রেটর মোঃ মোস্তাফিজুর রহমান, আশা সিলেট জোনের জেডএম সাজেদুল ইসলাম চৌধুরী, আশা-হবিগঞ্জ জেলার সিনিয়র ডিএম কামাল মিয়া চৌধুরী, চুনারুঘাট অঞ্চলের আরএম মিন্টু চন্দ্র গৌড়, হবিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ শাহ আলম ও চুনারুঘাট উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জালাল উদ্দিন।

প্রশিক্ষণ শেষে প্রত্যেক কমলা চাষীকে বিনামূল্যে সিলভামিক্সফোর্ট মিশ্র সার ও কমলা গাছের রোগবালাই নাশক ঔষধ বিতরণ করা হয়। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় সহযোগিতা করেন চুনারুঘাট সদর ব্রাঞ্চের বিএম মোঃ মঞ্জুর এলাহী ও নালমূখ ব্রাঞ্চের বিএম বিধান চন্দ্র দাশ।

আপনার মন্তব্য

আলোচিত