২৭ মে, ২০১৫ ১৬:৩৪
বড়লেখা উপজেলার সদর ইউপির বাজেট ঘোষনা সভা বুধবার ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ ২০১৫-২০১৬ অর্থ বছরের ৭৯ লাখ ১৫ হাজার ৫৩৩ টাকার বাজেট ঘোষনা করেন।
এ বাজেটে ৭৮ লাখ ৬ হাজার ৩২০ টাকা ব্যয় দেখিয়ে ১ লাখ ৯ হাজার ২১৩ টাকা উদ্বৃত্ত ধরা হয়েছে।
ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদের সভাপতিত্বে ও সদস্য ইয়াছিন আলীর পরিচালনায় অনুষ্ঠিত বাজেট পেশ সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আমিনুর রহমান, ইউপি সদস্য আলা উদ্দিন, সিরাজ উদ্দিন, মঈন উদ্দিন, আব্দুস ছালাম, লুৎফুর রহমান, নবাব উদ্দিন, সালেহা বেগম, আয়শা বেগম প্রমূখ।
আপনার মন্তব্য