সুনামগঞ্জ প্রতিনিধি

৩১ মে, ২০১৫ ১৭:৪৭

সুনামগঞ্জে ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে অভিযান, জরিমানা আদায়

সুনামগঞ্জের দিরাই উপজেলায় ৫ ভুয়া ডাক্তারকে ৬মাসের কারাদন্ড ও ১ লাখ টাকা জরিামান করেছে র‌্যাবের-৯ এর একটি ভ্রাম্যমান আদালত। এছাড়া চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে আরো এক জনকে ৫০হাজার টাকা জরিমানা করেছে একই আদালত।

রোববার দুপুরে র‌্যাব-৯এর অধিনায়ক মেজর আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেট সম্রাট খিসা ও সুনামগঞ্জ সদর হাসপাতালের দন্ত চিকিৎসক ডা. এহসান আহমেদ দিরাই পৌর শহরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

দন্ডপ্রাপ্তরা হলেন, নূর মোহাম্মদ(২৮), বিজন হাওলাদার(৩২), মিন্টু কান্তি দাস(৩৩), লোকমান হোসেন(৪৮), হারুন অর রশিদ(৪২)। মিজানুর রহমান নামের দিরাই উপজেলার একটি কমিউনিটি ক্লিনিকের উপ-সহকারিকে চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে আরো ৫০হাজার টাকা জরিমানা করেন আদালত।

র‌্যাব-৯এর অধিনায়ক মেজর আব্দুল্লাহ আল মামুন জানান, দীর্ঘদিন ধরে  চিকিৎসার নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগ ছিল দন্ডপ্রাপ্তদের বিরুদ্ধে। অভিযোগের সত্যতা পাওয়ায় রোববার তাদের বিরুদ্ধে এ অভিযান চালানো হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত