০১ জুন, ২০১৫ ১১:৩২
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বজ্রপাতে দুলাল মিয়া নামক এক ব্যাক্তি নিহত হয়েছে। নিহত দুলাল মিয়া সোনাটিলা গ্রামের হারেজ আলীর পুত্র।
পারিবারিক সুত্রে জানা যায়- দীর্ঘদিন থেকে দুলাল পরিবার নিয়ে বাংলা বাজার এলাকায় তার শ্বশুর বাড়িতে বসবাস করতো। রোববার (৩১ মে) দুপুরে দুলাল বাড়ির পার্শ্ববর্তী নদীতে মাছ ধরতে গেলে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয় জনপ্রতিনিধি রিয়াজ উদ্দিন তালুকদার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন
আপনার মন্তব্য