ডেস্ক রিপোর্ট

০১ জুন, ২০১৫ ১১:৫৩

বিএনপি নেতা মাহবুব চৌধুরীর কারামুক্তি

সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুব চৌধুরী কারামুক্তি লাভ করেছেন।

রবিবার (৩১ মে) সন্ধ্যায় সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি লাভ করেন তিনি। 

মহানগর দায়রা জজ আকবর আলী মৃধার আদালত তার জামিন মঞ্জুর করেন। 

৪ মাস পূর্বে একই দিনে অবরোধের সমর্থনে মহানগর বিএনপির মিছিল প্রস্তুতিকালে সিলেট নগরীর বন্দরবাজারস্থ করিমউল্লা মার্কেটের সামনে থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

আপনার মন্তব্য

আলোচিত