হবিগঞ্জ প্রতিনিধি

০১ জুন, ২০১৫ ১৫:৫১

চুনারুঘাটে ঝুলন্ত লাশ উদ্ধার

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আসলি গ্রামে গাছে ঝুলন্ত অবস্থায় আইয়ুব আলী নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আইয়ুব আলী ওই গ্রামের গোলাপ মিয়ার ছেলে।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্র জানায়, রোববার (৩১ মে) রাতে আইয়ুব আলী অন্যান্য দিনের মতো ঘরে ঘুমাতে যায়। সোমবার সকালে বাড়ির লোকজন তাকে দেখতে না পেয়ে আশেপাশে খোঁজাখুজি করেন। এক পর্যায়ে বাড়ির সামনে একটি গাছে তার ঝুলন্ত লাশ দেখতে পান তারা। খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ জেলা আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে।

চুনারুঘাট থানার ওসি অমূল্য কুমার চৌধুরী জানান, পরিবারের লোকজন আত্মহত্যা দাবি করলেও ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পরে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

আপনার মন্তব্য

আলোচিত