কুলাউড়া সংবাদদাতা

০১ জুন, ২০১৫ ১৭:৩৫

কুলাউড়ায় ‘লজিং বাড়িতে’ মাদ্রাসা ছাত্রের রহস্যজনক মৃত্যু

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় আলামিন (১০) নামের এক মাদ্রাসা ছাত্রের রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে।  একই সময় তার ভাই আব্দুর রহমান (১৬) গুরুতর অসুস্থ হয়ে পড়ায় মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

জানা গেছে, আলামিন ও আব্দুর রহমান দুই ভাই ভুকশিমইল ইউনিয়নের মুক্তাজিপুর গ্রামের জামান আহমদের বাড়িতে লজিং থেকে ভুকশিমুইল হাফিজিয়া মাদ্রাসায় লেখাপড়া করতো। অন্যান্য দিনের মত রোববার রাতেও তারা ঠিক সময়ে ঘুমাতে যায় কিন্তু  সোমবার সকালে তাদের কোনো সাড়া-শব্দ না পেয়ে বাড়ি লোকজন ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দুই ভাইকে অচেতন অবস্থায় দেখতে পায়। পরে তাদের উদ্ধার করে প্রথমে কুলাউড়া হাসপাতাল নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাদের মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। দুপুরে দায়িত্বরত চিকিৎসক আলামিনকে মৃত ঘোষণা করেন।
 
সোমবার (১জুন) দুপুর দেড়টার দিকে হাসপাতালে  শিশু আলামিনকে মৃত ঘোষোণা করেন।

আলামিন ও আব্দুর রহমান জুড়ী উপজেলার জায়ফর নগর ইউনিয়নের আছকির আলীর ছেলে। তারা কুলউড়ার ভুকশিমুইল হাফিজিয়া মাদ্রাসার ছাত্র।

খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে আলামিনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। মৌলভীবাজার মডেল থানার উপপরিদশর্ক (এসআই) ফরিদ আহমদ  জানান, মৃত্যুটা রহস্যজনক। তবে আলামিনের পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্ত ছাড়া কিছু বলা যাচ্ছে না। 

আপনার মন্তব্য

আলোচিত