সিলেটটুডে ডেস্ক

০৫ জুন, ২০১৫ ১৪:৩৯

সিলেটে পরিবেশ অধিদপ্তরের শোভাযাত্রা

"শত কোটি জনগণের অপার স্বপ্ন, একটি বিশ্ব করি না নিঃস্ব" - এই স্লোগানকে সামনে রেখে সারা বিশ্বের মত বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস।

পরিবেশ অধিদপ্তরের আয়োজনে এ উপলক্ষে সকালে নগরীতে একটি শোভাযাত্রা  বের করা হয়। সিলেট জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হয়ে শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রাতে বে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম। শোভাযাত্রায় অংশ নেয়া নাগরিকবৃন্দ পরিষ্কার পরিছন্ন এবং পরিবেশ বান্ধব পৃথিবীর প্রত্যাশা করেন।

অবাধে বৃক্ষ নিধন বন্ধ, টিলা ও পাহাড় কাটা বন্ধ করে অধিক হারে গাছ লাগিয়ে বাংলাদেশকে সবুজে ভরপুর করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

আপনার মন্তব্য

আলোচিত