০৫ জুন, ২০১৫ ২১:৫৩
জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট মহানগর শাখার অন্যতম নেতা এবং জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম মহানগর শাখার যুগ্ম আহবায়ক নাবিন রাজা চৌধুরীর নিঃশর্ত মুক্তির দাবী জানিয়ে বিবৃতি দেন সিলেট জেলা বিএনপির আহবায়ক এড. নুরুল হক, যুগ্ম আহবায়ক দিলদার হোসেন সেলিম, এড. আব্দুল গাফফার, আবুল কাহের শামীম,আব্দুর রাজ্জাক, আলী আহমদ, এড. শামসুজ্জামান, আব্দুল মান্নান ও এমরান আহমদ চৌধুরী প্রমুখ।
বিবৃতিতে নেতৃবৃন্দ নাবিন রাজা চৌধুরী সহ গ্রেফতার কৃত সকল নেতৃবৃন্দদের নিঃশর্ত মুক্তির দাবী করেন। অন্যথায়, আন্দোলনের মাধ্যমে কারাঅন্তরীন নেতৃবৃন্দকে মুক্তি দিতে সরকার কে বাধ্য করা হবে বলে হুশিয়ারি করেন তারা।
আপনার মন্তব্য