০৬ জুন, ২০১৫ ১২:৩৯
সিলেট সিটি কর্পোরেশন ৪ নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র(১ম) রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, পৃথিবীতে বৃক্ষ একটি অমূল্য সম্পদ যা থেকে আমরা অক্সিজেন প্রহণ করি। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বৃক্ষ গুরত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পরিবেশকে সুন্দর রাখতে হলে আমাদের বেশি করে গাছ লাগাতে হবে। বৃক্ষকে একটি শিশুর মতই যত্ন করতে হবে। তবেই বৃক্ষ থেকে আমরা উপকার পাব।
চেতনা যুব পরিষদের উদ্যোগে সপ্তাহব্যাপি বৃক্ষ রোপণ কর্মসূচি উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
চেতনা যুব পরিষদের সভাপতি যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি নেতা জুলকার নায়েনের সভাপতিত্বে ও সহ সভাপতি মো. আব্দুল হাসিবের পরিচালনায় শুক্রবার বিকেলে আম্বরখানা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উদ্বোধন পূর্ববর্তী সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মহিলা কাউন্সিলর জাহানারা খানম মিলন।
এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- পরিষদের সহ সভাপতি রোটরিয়ান আব্দুল মুহিত দিদার, সাংঠনিক সম্পাদক হাফিজ কাউসার, অর্থ সম্পাদক মো. সোলাইমান, মহিলা সম্পাদিকা আমাতুল আজিজ ফাহিমা, সহ অর্থ সম্পাদক এডভোকেট সাজ্জাদুর রহমান, সাহিত্য সম্পাদক ডা. আফরোজ হোসেন, ক্রীড়া সম্পাদক আমীর উদ্দিন পাভেল, ধর্ম সম্পাদক মাওলানা আমিন উদ্দিন, জুনেদ খান, সিদ্দিকুর রহমান, জয়নাল আহমদ প্রমুখ।
আপনার মন্তব্য