০৬ জুন, ২০১৫ ১৫:১৪
হবিগঞ্জ শহরতলীর জঙ্গল বহুলা থেকে ২৫ পিস ইয়াবাসহ সাবাজ মিয়া (২৪) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে ডিবি পুলিশ। শুক্রবার রাতে তাকে আটক করা হয়। সে ওই গ্রামের আরজু মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি’র এসআই সুদীপ রায় জঙ্গল বহুলা গ্রামে অভিযান চালিয়ে সাবাজ মিয়াকে আটক করেন। এসময় তার দেহ তল্লাশি করে শার্টের পকেট থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।
এদিকে, মাধবপুর উপজেলার চৈতন্যপুর গ্রামে পৃথক দু’টি অভিযান চালিয়ে ৭০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বিজিবি। শুক্রবার মনতলা বিওপির নায়েক সুবেদার মেজবাউর রহমান উপজেলার চৈতন্যপুর গ্রামে অভিযান চালিয়ে ৪৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করে।
অপরদিকে, নায়েক জহিরুল ইসলামের নেতৃত্বে বিজিবি টহল দল ওই গ্রামের একটি লাউ ক্ষেত থেকে ২৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করে।
আপনার মন্তব্য