সিলেটটুডে ডেস্ক

০৬ জুন, ২০১৫ ১৮:২৮

রোহিঙ্গা ইস্যু : বার্মা সীমান্ত খুলে দিতে সরকারকে আহ্বান প্রিন্সিপাল হাবীবের

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর, জামেয়া মাদানিয়া কাজিরবাজার এর প্রিন্সিপাল মাওলানা হাবীবুর রহমান বলেছেন, আমাদের পার্শ্ববর্তী মিয়ানমারে প্রতিদিন অসংখ্য শিশু-মা বোনদের নির্মমভাবে হত্যা করা হচ্ছে। জীবন্ত আগুনে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, তাদের একমাত্র অপরাধ তারা মুসলমান। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র বাংলাদেশের প্রতিবেশী হিসাবে তাদের পাশে দাড়ানো আমাদের ঈমানী ও নৈতিক মানবিক দায়িত্ব। কিন্তু বাংলাদেশ সরকার এ ব্যাপারে কোন ভূমিকাই নিচ্ছে না, তা হতে পারে না, বার্মা সীমান্ত খুলে দিয়ে রোহিঙ্গা মুসলমানগণদের সাহায্যে এগিয়ে আসতে হবে। বিশ্ব জনমতগড়তে বাংলাদেশকেই ভূমিকা নিতে হবে।

শনিবার বার্মায় শিশু ও গণহত্যার প্রতিবাদে জামেয়া মাদানিয়া কাজিরবাজার এর উদ্যোগে অনুষ্ঠিত শিশু-কিশোর র‌্যালীর উদ্বোধনী সমাবেশে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

জামেয়াচত্বর হতে র‌্যালী শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ কর জামেয়া চত্বরে এসে শেষ হয়।

জামেয়ার ভাইস প্রিন্সিপাল মাওলানা ছামিউর রহমানের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, জামেয়ার মুহাদ্দিস মাওলানা শাহ মমশাদ আহমদ, জামেয়ার ছাত্র সংসদের সাবেক জি, এস আতাউর রহমান, মাওলানা এমরান আলম, জামেয়ার প্রভাষক মাওলানা ফাহাদ আমান প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত