ডেস্ক রিপোর্ট

০৭ জুন, ২০১৫ ০৪:২৬

সাবেক ছাত্রদল নেতা নাসিমের ইন্তেকাল

সিলেট মহানগরের সাবেক ছাত্রদল নেতা আহমেদ নাসিম (৫০) শনিবার (৬ জুন) বিকেল ৪ ঘটিকায় নগরীর একটি ক্লিনিকে পরলোক গমন করেছেন। নাসিম দীর্ঘদিন থেকে কিডনি রোগ নিয়ে জটিলতায় ভুগছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়- আজ রবিবার (৭ জুন) সকাল ১১টায় পশ্চিম পীরমহল্লা জামে মসজিদ প্রাঙ্গনে আহেমদ নাসিমের প্রথম ও বাদ জোহর নয়াসড়ক জামে মসজিদে শেষ জানাজা অনুষ্ঠিত হবার পরে তাকে হযরত মানিকপীর (রহ.) কবরস্থানে দাফন করা হবে। 

নাসিমের মৃত্যুতে মহানগর বিএনপির সদস্য সচিব বদরুজ্জামান সেলিম ও সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ূন কবীর শাহীনসহ ছাত্রদলের নেতাকর্মীরা শোক প্রকাশ করেছেন। 

আপনার মন্তব্য

আলোচিত