নিজস্ব প্রতিবেদক

০৭ জুন, ২০১৫ ১৩:৪৩

সিলেট-সুনামগঞ্জ সড়কে পন্যবাহি যান ধর্মঘট

সড়ক ও মহাসড়কে টোল বৃদ্ধির প্রতিবাদে সিলেট সুনামগঞ্জ সড়কে পন্যবাহি যানের ধর্মঘট ডেকেছে সিলেট জেলা ট্রাক-লরি শ্রমিক ইউনিয়ন পরিষদ। ফলে সকাল থেকেই এই সড়কে পন্যবাহি গাড়ির বিশাল জটলা লক্ষ্য করা যায়।

ট্রাক-লরি শ্রমিক ইউনিয়ন পরিষদের সভাপতি বিলু মিয়া জানান,আমাদের সাথে কোন রকম আলাপ আলোচনা না করেই হঠাৎ করে টোল বৃদ্ধি করা হয়েছে। এতে করে আমাদের খরচ বেড়ে গেছে।

অন্যায় ভাবে এই বর্ধিত টোল প্রত্যাহার না করা হলে তারা অনির্দিষ্টকালের ধর্মঘট ডাকার হুমকি দিয়েছেন। 

আপনার মন্তব্য

আলোচিত