নিজস্ব প্রতিবেদক

০৭ জুন, ২০১৫ ২০:৪৮

সদর উপজেলায় প্রতিপক্ষের হামলায় আহত ৩

সিলেটে সদর উপজেলার দাসপাড়া এলাকায় ছাগলের সবজি খাওয়া নিয়ে প্রতিপক্ষের হামলায় আহত হয়েছেন ৩ জন । শনিবার (৬জুন) সকাল ১০ টায় এ হামলার ঘটনা ঘটে । আহতরা হলেন সদর উপজেলার দাসপাড়া গ্রামের মৃত আব্দুস সোবহানের ছেলে মোঃ ইয়াসিন (৪১) তার স্ত্রী নিলুপা বেগম (২৮) ও তাদের ছেলে ইব্রাহিম (১৭) । আহতরা বর্তমানে সিওমেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন ।

এলাকাবাসীর সূত্রে জানা যায়, সদর উপজেলার দাসপাড়া গ্রামে একটি সবজি ক্ষেতে কে বা কাহার ছাগল নষ্ট করে এ নিয়ে মতিউর রহমানের ছেলে মুমিনের নেতৃত্বে তার সহযোগি ৭ /৮ জন লোক পূর্ব পরিকল্পিতভাবে ধারালো দেশিয় অস্ত্র নিয়ে ইয়াসিনের পরিবারের লোকদের উপর হামলা করে । এ সময় তাদের হামলায় ইয়াসিন পরিবারের তিন জন মারাত্মক আহত হলে তাদেরকে স্থানিয়রা চিকিৎসার জন্য সিওমেক হাসপাতালে নিয়ে ভর্তি করান ।

এ ঘটনায় শাহপরাণ থানায় অভিযোগ দাখিল করা হয়েছে বলে জানিয়েছেন আহত ইয়াসিন।



আপনার মন্তব্য

আলোচিত