নিজস্ব প্রতিবেদক

০৮ জুন, ২০১৫ ১২:১০

বাগবাড়িতে সংঘর্ষে গুলিবিদ্ধ একজনের মৃত্যু

সিলেট নগরীর বাগবাড়ীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হওয়া মুহিবুর রহমান(৫০) ওসমানী হাসপাতালে মারা গেছেন। রোববার রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন কোতয়ালী থানার ওসি সোহেল আহমদ।

স্থানীয় একটি সূত্র জানায়, বাগবাড়ী এলাকার বাসিন্দা মুহিবুর রহমান এবং আলা উদ্দিনের মধ্যে দীর্ঘদিন ধরে জায়গা সংক্রান্ত বিরোধিতা ছিল। এর জের ধরে  রোববার রাত পৌনে আটটার দিকে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। দু’পক্ষের মধ্যে প্রায় ৪৫ মিনিট ব্যাপী এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে পুরো এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। এসময় উভয়পক্ষের মধ্যে গোলাগুলি এবং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার খবর পাওয়া গেছে।এতে আহত হয় ১০/১৫ জন। সংঘর্ষে ১ জনকে গুলিবিদ্ধ এবং দেশীয় অস্ত্রের আঘাতে ২ জনকে গুরুতর আহত অবস্থায় ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুহেল আহমদ জানান, সরকারি দলের দুটি গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে তিনি জানতে পেরেছেন।




আপনার মন্তব্য

আলোচিত