০৮ জুন, ২০১৫ ২১:৫৭
যতই ষড়যন্ত্র করা হউক না কেন এই অবৈধ আওয়ামী সরকারের পতন মাত্র সময়ের ব্যাপার বলে মন্তব্য করেছেন সিলেট মহানগর বিএনপির সদস্য সচিব বদরুজ্জামান সেলিম।
সোমবার সিলেট জেলা ছাত্রদলের সাবেক সদস্য লিটন আহমদের কারা মুক্তির পর শাহী ঈদগাহ হাজারীবাগ এলাকায় সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে তিনি আরও বলেন-"চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে কেন্দ্রীয় ভাবে যেসব কর্মসূচি ভবিষ্যতে আসবে সেসব কর্মসূচি সর্বস্তরের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে পালন করবে।"
জেলা ও মহানগর বিএনপি যুবদল এবং সিলেট ছাত্রদলের নেতৃবৃন্দের উপস্থিতিতে জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ সাফেক মাহবুবের সভাপতিত্বে ও মহানগর ছাত্রদলের সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক লোকমান আহমদের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রদলের সাবেক সহ সভাপতি শাহ সাইদুর রহমান হিরু, সাবেক সহ সাধারণ সম্পাদক অলিউর রহমান ড্যানি, আব্দুল করিম জোনাক, মাহবুব আহমদ চৌধুরী, আলী আকবর রাজন, নাজিম উদ্দিন, মিজানুর রহমান মিজান, রুম্মান আহমদ রাজু, জাবেদুর রহামন জাবেদ, জিহাদ আহমদ, রুবেল আহমদ প্রমুখ।
আপনার মন্তব্য