০৮ জুন, ২০১৫ ২৩:৩৪
দিরাই উপজেলা ২০ দলীয় জোটের সদস্য সচিব ইমরান হোসাইনের জামিন মঞ্জুর হয়েছে। সোমবার সুনামগঞ্জ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে আত্বসর্মপন করে দিরাই থানা পুলিশের দায়েরকৃত একটি মামলায় জামিন আবেদন করেন তিনি। শুনানী শেষে নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুবায়েত ফেরদৌস তার অস্থায়ী জামিন মঞ্জুর করেন। শুনানীকালে সুনামগঞ্জ জজ কোর্টের সিনিয়র আইনজীবি এডভোকেট কামাল হোসেন সহ ১০/১৫ জন আইনজীবী উপস্থিত ছিলেন ।
এসময় আদালত প্রাঙ্গনে উপস্থিত ছিলেন দিরাই উপজেলা ২০ দলীয় জোটের আহব্বায়ক ও থানা বি এন পির সাধারন সম্পাদক আব্দুর রশীদ, যুগ্ম আহব্বায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া, মাওলানা কামাল হোসেন, লুৎফুর রহমান,উপজেলা বি এন পির যুগ্ম সাধারন সম্পাদক আমিরুল ইসলাম,তথ্য ও গবেষনা সম্পাদক এ কে কুদরত পাশা, পৌর কাউন্সিলর মিজানুর রহমান, সাবেক কাউন্সিলর হাবিল মিয়া, পৌর জামায়াতের সভাপতি আব্দুল কুদ্দুস,সাবেক সভাপতি জসিম উদ্দিন,বি এন পি নেতা সাব্বির মিয়া, মকসুদ মিয়া প্রমুখ।
উল্লেখ্য গত ২২ মার্চ দিরাই থানা পুলিশ উপজেলা ২০ দরীয় জোটের আহব্বায়ক ও সদস্য সচিব সহ ২৩ নেতা কর্মীর বিরুদ্বে একটি মামলা দায়ের করে,মামলা নং ১৩। ধারা ১৪৩/৩৪১/৩২৩/৩২৫/৩০৭/৩৭৯/৪২৭/৫০৬ দন্ড বিধি।
আপনার মন্তব্য