নিজস্ব প্রতিবেদক

০৯ জুন, ২০১৫ ১৩:০৮

জকিগঞ্জে সাজাপ্রাপ্ত আসামিসহ আটক ২

জকিগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৩ বছরের সাজাপ্রাপ্ত এক মহিলা ও ৫ বোতল ফেন্সিডিলসহ একজনকে আটক করা হয়েছে। সোমবার ভোরে পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন।

আটককৃতরা হলো শাহজালালপুর গ্রামের বশির আলীর স্ত্রী সাজাপ্রাপ্ত মিনা বেগম (৩২) ও ফেন্সিডিলসহ আটক হয় চারি গ্রামের তছির আলীর ছেলে আব্দুশ শুক্কুর (২৫)। 

জকিগঞ্জ থানা পুলিশ তাদেরকে আটকের ঘটনা নিশ্চিত করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত