নিজস্ব প্রতিবেদক

০৯ জুন, ২০১৫ ১৪:০১

বাগবাড়িতে মুহিবুর হত্যার ঘটনায় মামলায় গ্রেফতার ১

সিলেটে প্রবাসীর বাসার তত্ত্বাবধায়ক মুহিবুর রহমান হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে কাউছার নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। কাউছার বাগবাড়ি এলাকার আব্দুস শহীদের ছেলে।

সোমবার (০৮ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর বাগবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে রাতেই মুহিবুরের ছেলে সাইদুর রহমান বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে এবং ৫ থেকে ৬ জন অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে আসামি করে কোতোয়ালি থানায় মামলাটি (মামলা নম্বর-৮(৫)১৫) দায়ের করেন।

সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত