১১ জুন, ২০১৫ ১৩:০৯
পুলিশী হয়রানী ও অতিরিক্ত টোল আদায় বন্ধের দাবিতে সিলেটে লাগাতার পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে পরিবহন শ্রমিকদের ৩টি সংগঠন। তারা ১৬ই জুন সকাল থেকে অর্নিদৃষ্টকাল পর্যন্ত এ কর্মসূচির ডাকদেন।
বুধবার (১০ জুন) বিকেলে দক্ষিণ সুরমার বাবনা পয়েন্টস্থ সংগঠনের কার্যালয়ে আনুষ্টানিক ভাবে তারা এ ধর্মঘট কর্মসূচির ঘোষণা দেন। কর্মসূচি ঘোষণাকারী সংগঠনের মধ্যে রয়েছে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন, ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন এবং ট্যাংক লরি শ্রমিক ইউনিয়ন।
জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিকের সভাপতিত্বে ও জেলা ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল গফুরের পরিচালনায় অনুষ্টিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি আবুল কাহের ইজু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ দিলু মিয়া, কার্যকারি সভাপতি আব্দুস সালাম, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরি সভাপতি তেরা মিয়া, সহ সভাপতি শাহ জামাল, সাধারণ সম্পাদক রাকিব উদ্দিন রফিক মিয়ার, সহ সাধারণ সম্পাদক মইনুল ইসলাম, প্রচার সম্পাদক আইনাল উদ্দিন, কোষাধ্যক্ষ সামছুল হক মানিক, আতাউর রহমান সেলিম, বাদল আহমদ, লিটন আহমদ লিটন, হারিস আহমদ, ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের সভাপিত চেরাগ আলী, সাধারণ সম্পাদক আমির আলী, প্রবীন শ্রমিক নেতা জমির মিয়া, জেলা ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বাবু নিখিল চন্দ্র দাস, কোষাধ্যক্ষ রাজু আহমদ তুরু, প্রচার সম্পাদক মানিক মিয়া, আলী আহমদ প্রমূখ।
সভায় বক্তারা বলেন, পরিবহন শ্রমিকরা প্রতিনিয়ত পুলিশী হয়রানী ও নির্যাতনের শিকার হচ্ছেন। প্রতিবাদ করেও এর কোন প্রতিকার পাওয়া যাচ্ছে না। তাছাড়া হঠাৎ করে কোন ঘোষণা ছাড়াই লামাকাজি এম এ খান সেতুতে অতিরিক্ত টোল আদায় করা হচ্ছে। ৩৫ টাকার বদলে প্রতি ট্রাক থেকে তোলা হচ্ছে ১০০ টাকা। কিন্তু অতিরিক্ত টাকা আদায়ের ব্যাপারে প্রতিবাদ করেও কোন ফল পাওয়া যাচ্ছে না। তাই বাধ্য হয়ে লাগাতার ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। তারা ১৬ জুন থেকে লাগাতার পরিবহন ধর্মঘট পালন করতে সকল শ্রমিকদের প্রতি আহবান জানান।
সমাবেশে বিভিন্ন আঞ্চলিক কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে লাগাতার পরিবহন ধর্মঘট সফল করার লক্ষে সাত সদস্যের একটি আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আহবায়ক হলেন, ট্রাক মালিক গ্রুপের সভাপতি আবুল কাহের ইজু। যুগ্ম আহবায়ক হলেন মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক। সদস্য দিলু মিয়া, চেরাগ আলী, রফিক মিয়া, আব্দুল গফুর ও আমির আলী।
আপনার মন্তব্য