১১ জুন, ২০১৫ ২০:২৩
রাজনৈতিক দলে গণতান্ত্রিক পদ্ধতি সুসংহত এবং নারীর ক্ষমতায়ন বৃদ্ধির লক্ষ্যে দিরাই উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের সাথে ডেমোক্রেসি ইন্টরন্যাশনাল বাংলাদেশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা গণ মিলনায়তন হলে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আছাব উদ্দিন সরদারের সভাপতিত্বে এবং সংস্থার সিলেট বিভাগীয় সমন্বয়কারি রাহিমা খাতুনের সঞ্চালনা অনুষ্ঠিত মতবিনিময় সভায় পৌর আওয়ামীলীগের সভাপতি আজিজুর রহমান বুলবুল, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সিরাজ উদদৌলা তালুকদার, এডভোকেট সোহেল আহমদ, সাধারণ সম্পাদক প্রদীপ রায়, যুগ্ন সাধারণ সম্পাদক মোশাররফ মিয়া, সাংগঠনিক সম্পাদক এডভোকেট অভিরাম তালুকদার।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীনা জয়নাল, সাবিনা বেগমসহ উপজেলা ও সহযোগী সংগঠনের ৩৫জন নেতাকর্মী অংশগ্রহন করেন।
আপনার মন্তব্য