১৫ জুন, ২০১৫ ০৫:৫০
শিঘ্রই শুরু হচ্ছে সিলেটের নতুন উপজেলা ওসমানীনগরের কার্যক্রম। নতুন উপজেলার নির্বাহী কর্মকর্তা যোগদানসহ বিভিন্ন কার্যক্রম এগিয়ে যাচ্ছে। আজ সোমবার (১৫ জুন) সকাল ৯টার সময় ওসমানীনগর থানা সংলগ্ন চার তলা ভবনে উপজেলার অস্থায়ী কার্যালয়ের জন্য প্রস্তাবিত স্থান পরিদর্শন করবেন সিলেটের জেলা প্রশাসক।
রোববার (১৪ জুন) সন্ধ্যায় স্থানীয় গোয়ালাবাজারে এক অনির্ধারিত বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক সূত্রে জানা যায়, সিলেটের বিদায়ী জেলা প্রশাসক শহিদুল ইসলাম উপজেলার অস্থায়ী কার্যালয়ের জন্য প্রস্তাবিত স্থান আজ পরিদর্শন করবেন।
উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদাল মিয়া অস্থায়ী কার্যালয়ের জন্য প্রস্তাবিত স্থান পরিদর্শনের সত্যতা নিশ্চিত করেছেন।
আপনার মন্তব্য