১৫ জুন, ২০১৫ ০৯:০১
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া এলাকায় সিলেট-ঢাকা মহাসড়কে একটি ট্রাকের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আজ সোমবার ভোর পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি হলেন, প্রাইভেট কারের চালক শাহ আলম। বাকিদের পরিচয় জানা যায়নি। নিহতেরা সবাই প্রাইভেট কারের যাত্রী। তাঁদের মধ্যে দুজন নারী রয়েছেন।
শেরপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবিরের ভাষ্য, ট্রাকটি সিলেট থেকে ঢাকার দিকে যাচ্ছিল অন্যদিকে প্রাইভেট কারটি সিলেটের দিকে আসছিল। দেবপাড়ায় আসার পর ট্রাকের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষ হয়। নিহতদের লাশ শেরপুর হাইওয়ে থানায় রাখা হয়েছে।
দুর্ঘটনার পরই ঘাতক ট্রাক নিয়ে চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে শেষ খবর পাওয়া পর্যন্ত মামলা হয়নি।
আপনার মন্তব্য