১৫ জুন, ২০১৫ ১৬:৪৭
সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান বলেছেন, কোরআনের খেদমতে আমাদের সকলকে শরীক থাকতে হবে। অন্যান্য মাসের চেয়ে মাহে রমজান মাস অতি উত্তম মাস। এই মাসেই আমাদের হেদায়তের জন্য নাজিল হয়েছে পবিত্র আল-কোরআন। তাই আমাদের সকলকে কোরআনের আলোয় আলোকিত হতে হবে। বয়স্ক কোরআন শিক্ষা পরিষদ সিলেটের উদ্যোগে পবিত্র মাহে রমজান মাসে সিলেট নগরীর ২৭টি ওয়ার্ডে বাছাইকৃত মসজিদ ও মহিলা কেন্দ্রে মাস ব্যাপী সহি শুদ্ধ নামাজের মাসলা-মাসায়েল শিক্ষা কার্যক্রমের অনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সিলেট জেলা পরিষদ মিলনায়তনে বয়স্ক কোরআন শিক্ষা পরিষদ সিলেটের প্রতিষ্ঠাতা সভাপতি হাজী কাছির মিয়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আহমদ হুসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফটো সাংবাদিক মো: দুলাল হোসেনের পরিচালনা গতকাল সোমবার সকালে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী ফাউন্ডেশন সিলেটের সহকারী পরিচালক মাওলানা শাহ মোহাম্মদ নজরুল ইসলাম, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি সালাহ উদ্দিন আলী আহমদ, জেলা আইন জীবি সমিতির সভাপতি এডভোকেট এ কে এম শমিউল আলম, বিশিষ্ট সাংবাদিক ও কলামিষ্ট আফতাব চৌধুরী, আল মারকাজুল খায়রী আল ইসলামীর মহ সচিব আলহাজ্ব ক্বারী মাওলানা রফিকুল ইসলাম মুশতাক, পরিষদের পৃষ্ট প্ষোক মো: বেলাল উদ্দিন, সিলেট মেট্রোপলিট ’ল কলেজের ভাইস প্রিন্সিপাল এডভোকেট ড. এম শহিদুল ইসলাম।
প্রধান অতিতির বক্তব্যে বদর উদ্দিন আহমদ কামরান বয়স্ক কোরআন শিক্ষার এ কার্যক্রমকে স্বাগত জানিয়ে বলেন নামাজের অতি জরুরী বিষয় গুলো সম্পর্কে মুসল্লীদের ধারণা লক্ষ্যে এ কাজ খুব গুরুত্ব বহন করে। তিনি মসজিদের দায়িত্বশীলদেরকে এ কাজ আরো বেশী যত্নবান হওয়ার আহবান জানান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সহ সভাপতি বিশিষ্ট সাংবাদিক কবির আহমদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা ক্বারী ইসহাক আহমদ। এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন পরিষদের সহ সভাপতি আলা উদ্দিন আলো, ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব, মাওলানা আব্দুল্লাহ আনসার, প্রশিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মাওলানা রশিদ আহমদ, মাওলানা আবুল কালাম আজাদ, ইঞ্জিনিয়ার মিফতাউজ্জামান ইমরান, মো: মামুন হোসেন প্রমুখ।
অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচালনা করেন হাফিজ মাওলানা শফিকুর রহমান।
আপনার মন্তব্য