১৫ জুন, ২০১৫ ১৯:৫৭
হবিগঞ্জের মাধবপুরে মাদক ব্যবসায়ী সেলিম মিয়াকে গাঁজাসহ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সে উপজেলার মোহনরপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে। রোববার (১৪ জুন) রাতে তাকে আটক করা হয়। রাতেই তাকে ৬ মাসের কারাদন্ড দেয় ভ্রাম্যমান আদালত।
বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সাজ্জাদ হোসেন জানান, রোববার রাত সাড়ে ৮টার দিকে ধর্মঘর সীমান্ত ফাড়িঁর সুবেদার সিরাজদ্দৌল্লার নেতৃত্বে একদল বিজিবি সদস্য উপজেলার মোহনপুর গ্রামে অভিযান চালিয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী ও একাধিক মাদক মামলার পলাতক আসামী ৫ কেজি গাঁজাসহ সেলিম মিয়াকে আটক করে। পরে রাত সাড়ে ১১টার দিকে সেলিম মিয়াকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম তাকে ৬ মাসের কারাদন্ড প্রদান করেন।
এদিকে, সোমবার সকাল ৮টায় তেলিয়াপাড়া বিওপি’র হাবিলদার খালেকের নেতৃত্বে একদল জোয়ান তেলিয়াপাড়া চা বাগান এলাকা থেকে ২০ বোতল ভারতীয় মদ উদ্ধার করে।
আপনার মন্তব্য