ছাতক প্রতিনিধি

১২ মার্চ, ২০১৮ ১০:৩৪

‘কৈতক হাসপাতালে শিগগিরই ট্রমা সেন্টার’

সুনামগঞ্জের ছাতকের কৈতক ২০ শয্যা হাসপাতালে শিগগিরই ‘ট্রমা সেন্টার’ প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি ও সরকারি প্রতিষ্ঠান সংক্রান্ত সংসদীয় কমিটির সদস্য মুহিবুর রহমান মানিক এমপি।

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ছাতকের চেচান সফরের পর কৈতক হাসপাতালে ট্রমা সেন্টার নির্মাণের এই দাবির প্রেক্ষিতে মন্ত্রী ঢাকায় গিয়ে দ্রুত কাজ করার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দিয়েছেন, এবং কিছু দিনের মধ্যে এ হাসপাতালে ট্রমা সেন্টার প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন মানিক।

এ উপলক্ষে রোববার বিকেলে কৈতক ২০ শয্যা হাসপাতাল পরিদর্শন, হাসপাতালের কর্মকর্তা, কর্মচারী ও এলাকাবাসীর সাথে মতবিনিময় সভায় মিলিত হন এমপি মানিক।

এসময় তিনি বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবা নিশ্চিত করণে আওয়ামী লীগ সরকার ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে। জেলা, উপজেলা হাসপাতালের পাশাপাশি সকল ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সসহ কমিউনিটি ক্লিনিকগুলোকে স্বাস্থ্য সেবার উপযোগী করে গড়ে তুলেছে। প্রতিটি প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নের পাশাপাশি সস্বাস্থ্য সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়াই বর্তমান সরকারের লক্ষ্য।

হাসপাতালের ইনচার্জ ডাক্তার মোহাম্মদ মোজাহারুল ইসলামের সভাপতিত্বে ও মেডিকেল অফিসার ডাক্তার আবু সালেহীন খানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট রাজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, আফজাল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাহাদাত মোহাম্মদ লাহিন, কৈতক হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার মো. সাইদুর রহমান, জাউয়া ইউপি চেয়ারম্যান মুরাদ হোসেন, বিল্লাল আহমদ, সিংচাপইড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার নাসির উদ্দিন, দক্ষিণ খুরমা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালিক, প্রবাসী আমজাদ আলী, ইউপি সদস্য আব্দুর রহিম, আঙ্গুর মিয়া।

সভায় আরও উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান আব্দুল খালিক, আওয়ামী লীগ নেতা চান মিয়া চৌধুরী, অজিত ভৌমিক কানু, সাবেক মেম্বার আসক আলী, সিরাজুল ইসলাম, সফিকুল ইসলাম ছাত্রলীগ নেতা মাহবুব আলম প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত