সিলেটটুডে ডেস্ক

১৩ মার্চ, ২০১৮ ১৩:৫৯

জৈন্তাপুরে তথ্য অধিকার আইন বিষয়ক সভা অনুষ্ঠিত

সিলেটের জৈন্তাপুর উপজেলায় তথ্য প্রাপ্তির অধিকার নিশ্চিতকরণ, জনগণের ক্ষমতায়ন এবং রাষ্ট্র ও সমাজে সুশাসন সংহত করণের জন্য তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক জনঅবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ মার্চ) বিকালে উপজেলা মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন আয়োজিত জনঅবহিতকরণ সভায় জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার মৌরীন করিমের সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা এ কে আজাদ ভূঁইয়ার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য কমিশনের উপ-পরিচালক সিরাজুল ইসলাম।

বিশেষ অতিথির মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, মহিলা ভাইস চেয়ারম্যান জয়মতি রাণী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কামাল আহমদ, ১নং নিজপাট ইউপি চেয়ারম্যান মঞ্জুর এলাহী সম্রাট, ২নং জৈন্তাপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহমদ আলী, ৩নং চারিকাটা ইউপি চেয়ারম্যান শাহ আলম চৌধুরী তোফায়েল, ৪নং দরবস্ত ইউপি চেয়ারম্যান বাহারুল আলম বাহার, ৫নং ফতেপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ, ৬নং চিকনাগুল ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি শাহেদ আহমদ।

এ সময় আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. মুসতাফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক কর্মকর্তা আজিজুল হক খোকন, প্রধান শিক্ষক বিজন বিশ্বাস, আবু সাঈদ তালুকদার, জালাল আহমদ, আব্দুল জলিল, আফরোজা বেগম, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ফারুক আহমদ, যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক কুতুব উদ্দিন প্রমুখ।
 

আপনার মন্তব্য

আলোচিত