১৬ জুন, ২০১৫ ০৪:২২
মোহাম্মদ মকন উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রতিষ্ঠাতা মোহাম্মদ মকন মিয়ার ২২তম মৃত্যুবার্ষিকী কাল বুধবার (১৭ জুন) বিদ্যালয়ে আলোচনা সভা ও এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট জজকোর্টের পিপি এডভোকেট মিসবাহ্ উদ্দিন সিরাজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ১ নং মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ মোঃ মকন মিয়া, মোহাম্মদ মকন উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রাক্তন অধ্যক্ষ ফয়জুল হক চৌধুরী, দক্ষিণ সুরমা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব গোলাম হোসেন, মোহাম্মদ মকন উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির সদস্য মোঃ সাহেদ মিয়া, মোঃ লিয়াকত আলী ও মোঃ শামছুল হক ফটিক। সভার সভাপতিত্ব করবেন মোহাম্মদ মকন উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্ণিং বডির চেয়ারম্যান আফছর উদ্দিন।
উক্ত আলোচনা ও দোয়া মাহফিলে সকলকে যথা সময়ে উপস্থিত থাকার মোহাম্মদ মকন উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শহিদুর রব অনুরোধ জানিয়েছেন।
আপনার মন্তব্য