সিলেটটুডে ডেস্ক

১৬ জুন, ২০১৫ ১৪:২১

ফেঞ্চুগঞ্জে সড়ক দুর্ঘটনা নিহত ২

সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের খিলপাড়ায় মঙ্গলবার সকাল ৬ টায় বালু বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছে।

নিহতরা হলেন- সিলেট নগরীর মাছিমপুরের সরাফত মিয়ার ছেলে আসলাম মিয়া (২৫) ও নেত্রকোনা জেলার রাণীঠাকুর গ্রামের আবদুল জব্বারের ছেলে সাইফুল ইসলাম (২০)।

ফেঞ্চুগঞ্জ থানার ওসি নন্দন কান্তি ধর জানান- সিলেট থেকে ফেঞ্চুগঞ্জের দিকে যাওয়ার পথে সকাল ৬ টায় দুর্ঘটনাটি ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি খাদে পড়লে ঘটনাস্থলেই দুই শ্রমিক বালু চাপা পড়ে মারা যান।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত