১৫ মার্চ, ২০১৮ ২০:১৬
মৌলভীবাজারের স্থানীয় খাইঞ্জার হাওরে এক কৃষকের জালে ধরা পড়ে বিরল প্রজাতির দুটি মাছ।
বৃহস্পতিবার (১৫ মার্চ) দুপুরে সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের গোমরা এলাকার কৃষক লিল মিয়া এই বিরল প্রজাতির মাছ দুটি ধরেন। মাছটি ধরা পড়ার পর লিল মিয়া তার বাড়ির পাশের সড়কে মাছ দুটি নিয়ে আসলে সেখানে মাছ দুটি দেখার জন্য ভীর করেন উৎসুক মানুষ। এক সময় ভীর বাড়তে থাকলে মাছগুলো তিনি তার বাড়িতে না নিয়ে স্থানীয় যুব প্রশিক্ষণ কেন্দ্রের তত্বাবধানে জমা দেন। কর্তৃপক্ষ মাছ দুটিকে কেন্দ্রের হাউজে প্রাথমিকভাবে সংরক্ষণ করেন।
বিরল প্রজাতির এই মাছ দুটির শিকারি লিল মিয়া জানান, আজ (বৃহস্পতিবার) হাওরে মাছ ধরতে গেলে অন্যান্য মাছের সাথে এই মাছগুলি ধরা পড়ে। তবে মাছগুলো নাম তাৎক্ষণিক ভাবে বলতে পারেননি তিনি।
সরেজমিন যুব প্রশিক্ষণ কেন্দ্রে গিয়ে দেখা যায়, জেলা যুব প্রশিক্ষণ কেন্দ্রের একটি হাউজে এই মাছ দুটিকে সংরক্ষণ করে রেখেছেন কর্তৃপক্ষ।
এ বিষয়ে যুব প্রশিক্ষণ কেন্দ্রের ইন্সপেক্টর (ফিশারী) মোস্তফা ভূইয়ার সাথে কথা হলে তিনি এই মাছ দুটিকে বিরল প্রজাতির উল্লেখ করে বলেন, এটি সাধারণত হাওরে খুব কমই পাওয়া যায়, সম্ভবত এটি সামুদ্রিক মাছ হবে জানিয়ে তিনি বলেন, এই মুহূর্তে এই মাছটির প্রকৃত নাম বলা সম্ভব নয়, তবে অনেকে এটিকে রিডা মাছ অথবা বেলে মাছ বলে থাকেন।
আপনার মন্তব্য