ডেস্ক রিপোর্ট

১৬ জুন, ২০১৫ ১৬:২৭

কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অভিনন্দন জানালো জেলা প্রজন্মলীগ

বাংলাদেশ আওয়ামী প্রজন্মলীগ সিলেট জেলা শাখার কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা করায় প্রজন্মলীগ কেন্দ্রীয় সভাপতি মনির আহমদ মনা, সাধারণ সম্পাদক রেজাউল করিম মল্লিক টুটুল ও সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) এম বাবর লস্করকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন নবগঠিত কমিটির সভাপতি হুমায়ুন রশীদ মাছুম, সহ সভাপতি মিছবাউল করিম, মাহমুদ হোসেন খান, ভূবন পুরকায়েস্ত, গোলাম মোস্তফা সাফি, টিপু সুলতান, আশরাফুল রহমান, যুগ্ম সম্পাদক সামসুদ্দিন বাদশা, সামাদুল কোমর, ফুরকান আহমদ তালুকদার, হিমাংশু শেখর।

অন্যান্যদের মধ্যে অভিনন্দন জানিয়েছেন বিজয় দেব, জিলাল আহমদ উসমানী, সাংগঠনিক সম্পাদক মোঃ আফজল হোসেন, অরবিন্দু দে অভি, সামছুল ইসলাম হেলন, ফয়সল আহমদ ও মহি উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি এম এ রাজ্জাক, বালাগঞ্জ উপজেলা মজিবুর রহমান, দক্ষিণ সুরমা উপজেলার জাহেদ আহমদ, কানাইঘাট উপজেলা সভাপতি শাহাবউদ্দিন, জকিগঞ্জ উপজেলা সভাপতি এম এ হামিদ, চয়ন চন্দ্র, পৌর শাখার মাহমুদ হোসেন ও মারুফ হক প্রমুখ।

তারা এক বিবৃতিতে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে কৃতজ্ঞতা জানিয়ে নবগঠিত কমিটিকে সকল মহলের সর্বাত্মক সহযোগীতা কামনা করেন।



 

আপনার মন্তব্য

আলোচিত